

এইকাল নিউজ: ফেস্টিভ্যালের পর্দা নামার পর বহু শর্ট ফিল্মই আর দর্শকের সামনে পৌঁছানোর সুযোগ পায় না। সেই বাস্তবতাকে সামনে রেখেই শুরু হচ্ছে এক নতুন উদ্যোগ “ShortFlicks – Screen & Speak | Edition I”, যেখানে নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড় পর্দায় প্রদর্শনের সুযোগ পাবে।
ShortFlicks Entertainment এর আয়োজনে এই বিশেষ স্ক্রিনিং প্ল্যাটফর্ম নির্মাতাদের তাঁদের কাজ সরাসরি দর্শকের সামনে উপস্থাপন করার পাশাপাশি দর্শকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেবে।
এর আগে ShortFlicks Entertainment স্বাধীন নির্মাতাদের জন্য @IKSFF-ShortFlicks নামে একটি ইউটিউব চ্যানেল চালু করে, যা ইতিমধ্যেই ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই চ্যানেলের মাধ্যমে বহু শর্ট ফিল্ম বৃহত্তর দর্শকের কাছে পৌঁছেছে। পাশাপাশি revenue sharing model এর মাধ্যমে নির্মাতাদের সঙ্গে আয়ের অংশীদারিত্বের ব্যবস্থাও রাখা হয়েছে।
ShortFlicks Entertainment এর উদ্যোগে এবং International Kolkata Short Film Festival (IKSFF)–এর সহযোগিতায়।
*“Screen & Speak”* উদ্যোগের অংশ হিসেবে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ পর্ব। নির্বাচিত শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও বড় পর্দায় প্রদর্শনের পাশাপাশি নির্মাতাদের সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। এছাড়াও আয়োজন করা হবে বিশেষ *১:১ সাক্ষাৎকার – ‘Behind The Short’, যেখানে নির্মাতারা তাঁদের ছবির পেছনের গল্প ও সৃষ্টির অভিজ্ঞতা তুলে ধরবেন। একইসঙ্গে থাকবে মিডিয়া মিট ও কভারেজ, এবং অংশগ্রহণকারী নির্মাতাদের জন্য PR সহায়তা,* যাতে তাঁদের কাজ আরও বিস্তৃত পরিসরে পৌঁছাতে পারে।
*এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল ২০২৬,* ShortFlicks Entertainment–এর উদ্যোগে এবং International Kolkata Short Film Festival (IKSFF)–এর সহযোগিতায়।
উল্লেখযোগ্য বিষয় হল, এটি কোনো প্রতিযোগিতা নয়। এখানে কোনো ট্রফি বা পুরস্কারের লড়াই নেই। বরং এটি এমন একটি মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নির্মাতারা তাঁদের কাজ দর্শকের সামনে তুলে ধরতে পারবেন এবং ছবির পেছনের গল্প ভাগ করে নিতে পারবেন।
*প্রতিটি এডিশনে সীমিত সংখ্যক ১০–১২টি ছবি বড় পর্দায় প্রদর্শিত হবে। ইতিমধ্যেই এই উদ্যোগে দেবলীনা দত্ত ও বিশ্বনাথ অভিনীত ‘ইতি – দ্য বিগিনিং’, ফাল্গুনী চ্যাটার্জি ও মানসী সিনহা অভিনীত ‘শুধু মনে রেখো’, দেবশঙ্কর হালদার ও লাবণী সরকার অভিনীত ‘ভালো আছি’, এবং চন্দন সেন অভিনীত ‘সাহারা’*
‘বিনিময়’
পরিচালনা: দেবজ্যোতি ঘোষাল, প্রযোজনা: কেশবানন্দ মুখোপাধ্যায়
অভিনয়ে: পায়েল দত্ত
প্রিয়াঙ্কা চ্যাটার্জি
অলোকানন্দা রায় ব্যানার্জি
দেবাশিস রায়
শাহেব সরকার
‘ছায়াপথ’,
পরিচালনা: দেবজ্যোতি ঘোষাল
প্রযোজনা: কেশবানন্দ মুখোপাধ্যায়
অভিনয়ে: মিনাক্ষী ঘোষ, সিধ্নাথ আচার্য, নিলাঞ্জন দত্ত, সুবন রায়
কুমোরটুলির মাটির গন্ধ, শিল্পীর হাতের ছোঁয়া আর একটি জীবনের শেষ প্রশ্ন এই সবকিছুকে একসঙ্গে বুকে নিয়ে জন্ম নিচ্ছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র *“কারুবাসনা”*। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন *নিমাই ঘোষ*, *চয়ন দে ও গার্গী রায় চৌধুরী*—যাঁদের অভিনয়ে কুঞ্জ বিহারী পাল ও তাঁর কন্যা চারুমতী পালের সঙ্গে তাঁর ছাত্র শিবেনের সম্পর্ক, দ্বন্দ্ব ও আবেগ গভীরভাবে জীবন্ত হয়ে উঠেছে।
চলচ্চিত্রের নাম অজলি-কাজলি
পরিচালনা: স্বর্ণায়ু মৈত্র
প্রযোজনা: ফিল্ম ডটস
মূল অভিনয়ে:
শ্রেয়া ভট্টাচার্য,
আরনাভি চক্রবর্তী,
ঈশান পাল
*‘একটাই জীবন’—পরিচালনায় অনুরাগ মিত্র, প্রযোজনায় আশীষ ভট্টাচার্য—একটি সম্পর্কনির্ভর গল্প, যেখানে সফল ব্যবসায়ী অসীম সেন তাঁর দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে দিয়ে এক জটিল সময়ের মুখোমুখি হন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিনি নিজের সেক্রেটারি স্বর্ণালীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন—এ কি তবে মধ্যবয়সের সংকট, নাকি তারও বেশি কিছু? বাসবদত্তা চট্টোপাধ্যায়, তুলিকা বসু ও রোহিত মুখার্জির অভিনয়ে সমৃদ্ধ এই চলচ্চিত্রটি শেষ পর্যন্ত উন্মোচন করে সম্পর্কের গভীর সত্য ও আবেগের জটিল স্তর।*
সহ একাধিক উল্লেখযোগ্য শর্ট ফিল্ম জমা পড়েছে।*
দর্শকদের জন্য এই স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে, যাতে চলচ্চিত্রপ্রেমীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে এসে এই অভিজ্ঞতার অংশ হতে পারেন।
আয়োজকদের অন্যতম *সৌরভ চক্রবর্তী* বলেন, “শর্ট ফিল্মের পেছনে অনেক পরিশ্রম ও স্বপ্ন থাকে। সেই ছবিগুলো যেন হারিয়ে না যায় বরং মানুষের সামনে পৌঁছায়,সেটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
ছোট ছবির স্বপ্ন এবার বড় পর্দায়।

