Breaking
21 Feb 2026, Sat

ভোটের আগে নির্বাচন কমিশনের গেরোয় বদলে গেল চার থানার ওসি

শোভনলাল রাহা, ব্যারাকপুর: বিধানসভা ভোটের আগেই বদলে গেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের চার থানার ওসি। সূত্রের খবর নির্বাচন কমিশনের বিধির গেরোয় এই চার থানার ওসি বদল হল।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রান্তিক থানা হল জেটিয়া। জেটিয়া থানার ওসি ছিলেন ২০১১ সালের সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার। নতুন নির্দেশ অনুযায়ী তিনি দক্ষিণেশ্বর থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন। অন্যদিকে দক্ষিণেশ্বর থানার ওসি ২০১৪ সালের সাব-ইন্সপেক্টর ব্যাচের সিদ্ধার্থ মিশ্র শিবদাসপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিবদাসপুর থানার ওসি ২০১৫ সাব ইন্সপেক্টর ব্যাচের সমীর দাস জগদ্দল বিধানসভার অন্তর্গত বাসুদেবপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাসুদেবপুর থানার ওসি সাব ইন্সপেক্টর তরুণ কুমার চক্রবর্তী।

Developed by