Breaking
23 Sep 2026, Wed

কয়েক ঘণ্টায় চুরির কিনারা নৈহাটি থানার, গ্রেফতার এক

এইকাল নিউজ: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড় চুরির ঘটনার কিনারা করল নৈহাটি থানার পুলিশ। চুরি যাওয়া চারটি মতির পাম্প সহ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শেখ রশিদুল। বাড়ি রাজনগরে।

হাজিনগরের সুমন মজুমদার অভিযোগ করেন, তাঁর হার্ডওয়ারের দোকান থেকে চারটি মোটর পাম্প চুরি হয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা সন্দেহজনক ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেন । এরপর সেই তালিকা ধরেই আচমকা রেড করতে থাকে পুলিশ। আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজনগরের শেখ রশিদুলকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোটর পাম্পগুলি।

Developed by