Breaking
2 Feb 2026, Mon

নৈহাটি নবপ্রজন্মর উদ্যোগ

এইকাল

সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে বসে আঁকো, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা আয়োজিত হল। নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বামীজি ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে সকাল ৯টায় অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি তথা পুরপ্রধান পার্ষদ পার্থপ্রতিম দাশগুপ্ত।
উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সব বিভাগে তিনশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। মোট চারটি বিভাগে ভাগ করা হয় প্রতিযোগীদের। আঁকার প্রতিযোগিতায় বিষয় ছিল, ক বিভাগ – যেমন খুশি আঁকো, খ বিভাগ – বৃক্ষরোপণ, গ বিভাগ – শীতের সৌন্দর্য, ঘ বিভাগ – বিশ্বসেরা বাঙালি।
ক্যুইজ প্রতিযোগিতায় রথতলা ফিঙ্গাপাড়া বয়েজ হাইস্কুল প্রথম স্থান অধিকার করেন। গরিফা গার্লস হাইস্কুল দ্বিতীয় স্থান পায়।
সংস্থার পক্ষ থেকে প্রয়াত প্রশান্ত চক্রবর্তী, প্রয়াত মণিলাল বোস, প্রয়াত সান্ত্বনা চক্রবর্তী ও প্রয়াত রেনুকা বোসের স্মৃতি রক্ষার্থে প্রত্যেক প্রতিযোগীকে মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস ভৌমিক, মামুদপুর পঞ্চায়েতের উপপ্রধান শিক্ষক অশোক হালদার, কবি-শিক্ষক সুনাম কুমার দাস, বিশিষ্ট চিকিৎসক দেবাশিস নন্দী-সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনরা। উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার শিক্ষা বিভাগের পুরপ্রধান পার্ষদ কানাইলাল আচার্য, ব্যারাকপুর -১পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, বিশিষ্ট সমাজসেবী গৌতম চক্রবর্তী ও বিষ্ণু অধিকারী, অধ্যাপক বিপ্লব সাহা, শিক্ষক অমিত সাহা, শিক্ষক সুজয় দাস, শিক্ষক গৌতম ঘোষ, মনোজ কুমার শ্রীবাস্তব প্রমুখ।
জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত প্রতিযোগীর পাশাপাশি অভিভাবকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি খুদেরা। উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানান নৈহাটি নবপ্রজন্ম সংস্থার কর্ণধার শুভম দাস। তিনি জানান, প্রতিযোগীদের প্রবেশ মূল্যের অর্থ মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য খরচ করা হবে।

Developed by